
প্রধান খবরভারত
বরাদ্দ টাকার সঠিক ব্যবহারে অফিসারদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত
রূপসী বাংলা ডেস্ক:খরচ কমাতে মন্ত্রী ও সচিবদের নিয়ে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর। বৈঠকে তৈরি হয় খরচ কমানোর জন্য নির্দিষ্ট রূপরেখা। মুখ্যমন্ত্রী জানান, হিসেব করে খরচ কমাতে হবে। সেই টাকা খরচ করা হবে উন্নয়নমূলক কাজে। কীভাবে খরচ কমাতে হবে, তার জন্য সরকারি অফিসারদের প্রশিক্ষণ দেওয়া এবং কাউন্সেলিং করা হবে। বিভিন্ন দফতরের খরচ নিয়ন্ত্রণে ইতিমধ্যেই মুখ্য সচিবের নেতৃত্বে তৈরি হয়েছে কমিটি। সেই কমিটি সমস্ত দফতরে নির্দেশিকা পাঠিয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, কোথায় কোন খাতে খরচ কমাতে হবে।



