বিনোদন

‘রাম কি তবে পাকিস্তানে জন্মেছিলেন?’ ব্যঘ্রজর্গনে ফিরছেন ‘ঠাকরে’

রূপসী বিনোদন ডেস্ক রিপোর্ট: ‘কী করে জানলেন ওখানে রাম জন্মেছিলেন?’ স্পষ্ট জবাব এল, ‘তো কি পাকিস্তানে জন্মেছিলেন?’

এমন সব সংলাপেই জীবন্ত হয়ে উঠলেন শিবসেনা প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরে। ভূমিকায় নওয়াজউদ্দিন সিদ্দিকি। ট্রেলারেই ফুটে উঠল তাঁর জাত অভিনয়। মারাঠি নেতার ব্যঘ্র গর্জন আরও একবার প্রকট হয়ে উঠল।

ট্রেলারে দেখা যাচ্ছে বালাসাহেব ঠাকরেকে প্রশ্ন করা হচ্ছে তাঁর ‘জয় মহারাষ্ট্র’ বুলি নিয়ে। এই প্রশ্নের জবাবেও স্পষ্ট উত্তর দিচ্ছেন এই নেতা। বুঝিয়ে দিচ্ছেন দেশ আগে না মহারাষ্ট্র আগে। আগামী বছরের ২৫ জানুয়ারি মুক্তি পাবে সেই ছবি।

চরিত্রের জন্য নিজের লুক সম্পূর্ণ বদলে ফেলেছেন নওয়াজ। ছবিটির স্ক্রিপ্ট লিখেছেন রাজ্যসভার সাংসদ তথা শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত। কার্নিভাল মোশন পিকচারসের সঙ্গে যৌটথভাবে তিনিও এই ছবি প্রযোজনা করবেন। গত বছর আমিতাভ বচ্চন ও উদ্ধব ঠাকরের উপস্থিতিতে ছবির টিজার লঞ্চ হয়।

একজন সমাজকর্মী ও কার্টুনিস্ট হিসেবে কনিজের কেরিয়ার শুরু করেচিলেন বাল ঠাকরে। তারপর শিব সেনা গঠন করেন তিনি। প্রায় ৫০ বছর রে মহারাষ্ট্রের রাজনীতিতে তাঁর দাপট অটুট ছিল। ২০১২-তে প্রয়াত হন তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension