আন্তর্জাতিক

রাশিয়ার কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাচার, বৃটেনে পুতিন সমর্থক গার্ডকে ১৩ বছরের সাজা

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তিতে যুক্ত থাকার অভিযোগে বৃটেনের বার্লিন দূতাবাসের এক নিরাপত্তারক্ষীকে ১৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ড্যাভিড স্মিথ নামের ওই নিরাপত্তারক্ষী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টোর সমর্থক। ২০১৮ সালে তিনি দূতাবাসের গুরুত্বপূর্ণ এবং ক্লাসিফাইড নথি রাশিয়ার হাতে তুলে দেয়া শুরু করেন। এ জন্য রাশিয়ার থেকে মোটা অর্থও নিয়েছেন তিনি। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।

খবরে জানানো হয়, জার্মানির রাজধানী বার্লিনে অবস্থিত বৃটিশ দূতাবাসের গার্ড হিসেবে কর্মরত ছিলেন স্মিথ। ২০২০ সালে তিনি দেশটির রুশ দূতাবাসের কাছে দুটি চিঠি লেখেন। এতে তিনি রাশিয়ায় কাজ করা এক কূটনীতিকের পরিচয় ফাঁস করে দেন। এছাড়া তার অন্য সহকর্মীদের বিষয়েও নানা তথ্য দেন স্মিথ। তবে তার দ্বিতীয় চিঠিটি বৃটিশ গোয়েন্দাদের হাতে পড়লে তার সকল কৌশল ধরা পড়ে যায়। ২০২১ সালে গ্রেপ্তার হন স্মিথ।

তার কাছ থেকে অসংখ্য নথি এবং গোপন ফাইল উদ্ধার করে পুলিশ। এসব নথিতে প্রধানমন্ত্রী বরিস জনসনের বিষয়েও স্পর্শকাতর তথ্য ছিল।
তার বিরুদ্ধে আনা আটটি অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। তার এই অপরাধের কারণে বার্লিন দূতাবাসে কর্মরত সকল কর্মীদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে জানিয়েছে আদালত। এছাড়া বৃটিশ সরকারের ৮ লাখ ২০ হাজার পাউন্ড ব্যয় হয়েছে তার কারণে। এ জন্য তাকে ১৩ বছর ২ মাসের কারাদণ্ড দেয়া হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension