আন্তর্জাতিক

রাশিয়ার সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গোপন আঁতাত!

রাশিয়ান প্রশাসন নিজেদের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা নিয়ে শতভাগ আশাবাদী। কিন্তু মস্কো যতই নিশ্চিত হোক না কেন, আন্তর্জাতিক অঙ্গন তাতে সায় দিচ্ছে না। তাদের মতে, টিকা প্রস্তুতে যে নিয়ম মানতে হয় তা মানে নি মস্কো। যদিও মস্কো এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে। টিকার স্বীকৃতির ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মোড়লের ভূমিকা পালন করছে। সংস্থাটির পক্ষ থেকে এখনো রাশিয়ার টিকাকে সবুজ সংকেত দেওয়া হয় নি।

তবে রাশিয়ার সঙ্গে ডব্লিউএইচও করোনাভাইরাসের টিকা নিয়ে ‘সরাসরি আলোচনা’ শুরু করেছে। বার্তা সংস্থা এপি ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা গেছে, তৃতীয় ধাপের পরীক্ষার আগেই গত সপ্তাহে রাশিয়ার অনুমোদন দেওয়া টিকাটি কীভাবে মূল্যায়ন করা হবে তা নিয়ে কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ অফিস।

কোপেনহেগেন থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ অফিসের জরুরি বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা ক্যাথরিন স্মলউড বলেন, রুশ দলের সঙ্গে ডব্লিউএইচও কর্মকর্তারা সরাসরি আলোচনা করেছেন।

সংস্থার ইউরোপের আঞ্চলিক পরিচালক হ্যানস ক্লুগ বলেন, ‘যে কোনো সম্ভাব্য টিকাই ভালো খবর। তবে আমাদের একইরকম কঠোর মূল্যায়ন পদ্ধতির মধ্য দিয়েই যেতে হবে।’

পর্যবেক্ষকরা এই ‘সরাসরি আলোচনা’কে মস্কোর সঙ্গে ডব্লিউএইচওর গোপন আঁতাত হিসেবে দেখছেন।

স্মলউড বলেন, ‘আমরা টিকার নিরাপত্তা ও কার্যকারিতার কথা বলছি। এটা কেবল রাশিয়ার টিকা নিয়েই নয়, বর্তমানে উন্নয়ন পর্যায়ে থাকা সব টিকার জন্যই তা প্রযোজ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে দ্রুত টিকা আনার জন্য কর্মসূচি নেওয়া হচ্ছে। তাড়াহুড়ো করতে গিয়ে নিরাপত্তা বা কার্যকারিতায় ছাড় দেওয়া হবে না।’

হ্যানস সতর্ক করেছেন, ‘একবার টিকা অনুমোদন পাওয়া মানেই মহামারীর সমাপ্তি নয়। মহামারী সেদিনই শেষ হবে, যখন সবাই দায়িত্বপূর্ণ আচরণ করতে শিখবে এবং ভাইরাসের বিরুদ্ধে কীভাবে চলতে হবে, তা রপ্ত করতে পারবে। এটি পুরোপুরি আমাদের ওপর নির্ভর করছে। দিনটি আগামীকালও হতে পারে।’

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়, স্পুটনিক-ভি নামের রাশিয়ার টিকাটির বিস্তারিত তথ্য জানতে আলোচনা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রাশিয়া আগামী সপ্তাহে ৪০ হাজার মানুষের ওপর এটি প্রয়োগের পরিকল্পনার কথা জানিয়েছে।

জুলাই মাসেই টিকার প্রথম ধাপের পরীক্ষার কথা বলেছিল রাশিয়া। আগস্ট মাসে এসে টিকার তৃতীয় ধাপের সফলতার কথা ঘোষণা করে মস্কো। এটিই বিশ্বের প্রথম নিবন্ধিত কভিড-১৯ টিকা। ক্লিনিক্যাল পরীক্ষায় এটি নিরাপদ প্রমাণিত হওয়ার পর নিবন্ধন দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension