ভারত

রিলায়েন্স ডিরেক্টরের পদ থেকে সরে দাঁড়ালেন আম্বানি

রূপসী বাংলা ডেস্ক: তড়িঘড়ি রিলায়েন্স নেভাল এন্ড ইঞ্জিনিয়ারিং সংস্থার ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়ালেন অনিল আম্বানি৷ শনিবার সংস্থার তরফ থেকে বিবৃতি দিয়ে জানান হল এই খবর৷

জানা গিয়েছে, কোম্পানি অ্যাক্টের (২০১৩) ১৬৫ ধারা অনুসারে পদত্যাগ করেন অনিল আম্বানি৷ কোম্পানি অ্যাক্ট অনুযায়ী কোনও ব্যক্তি ১০টির বেশি কোম্পানির ডিরেক্টর পদ ধরে রাখতে পারেন না৷ সেই নিয়ম মেনে অবিলম্বে ইস্তফা দেন অনিল আম্বানি৷

রিলায়েন্স নেভাল এন্ড ইঞ্জিনিয়ারিং দেশের অন্যতম বৃহৎ জাহাজ নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত৷ যুদ্ধ জাহাজ তৈরির লাইসেন্স আছে এই সংস্থার কাছে৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension