প্রধান খবরভারত

রেলযাত্রীরা সাবধান না হলেই এবার পরতে হবে কঠিন শাস্তির মুখে

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: আপনি ট্রেনে উঠলে টিকিট কাটেন তো? যদি তেমন না হয় তাহলে এবার থেকে আপনার সমস্যা বাড়বে নয়তো কমবে না। পাশাপাশি প্রয়োজনের বেশি লাগেজ সঙ্গে থাকলে তাও বাড়াতে পারে বিপদ। অন্যদিকে, স্টেশন চত্বরে নোংরা ফেললে অথবা ধুমপান করলেও হতে পারে কঠিন শাস্তি। কারণ, এই বিষয়গুলিকে কমাতে উদ্যোগী হয়ে ভারতীয় রেল এবার বিশেষ অভিযান শুরু করেছে।

বিনা টিকিটে অনেক ট্রেন যাত্রার ফলে জরিমানার মুখে পরতে হয়েছে এরকম মানুষ অনেক। শুধু তাই নয় জেনারেল কামরার ট্রেন যাত্রা করে ধূমপান ও পানের পিক ফেলে ষ্টেশন চত্বরকে নোংরা করার ঘটনা প্রায়ই ঘটতে দেখা যায়। এই ঘটনা কমানোর জন্য রেল কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ নিতে চলেছে।

ভারতীয় রেলের উত্তর শাখার পাঁচটি ডিভিশন যথাক্রমে লখনউ, মোরাদাবাদ,দিল্লি, ফিরোজপুর এবং আম্বালা-তে টিকিট চেকিং অভিযান চালিয়ে ২১ আগস্ট ৩৭৮০ জন এবং ২২ আগস্ট ৪৮৭১ জনের থেকে জরিমানা নেওয়া হয়। তাছাড়া, বিশেষ অভিযান চালিয়ে রেল কতৃপক্ষ প্রায় ৩৮ লক্ষ টাকা জরিমানা বাবদ আদায় করেছে বলে জানিয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension