আন্তর্জাতিকপ্রধান খবর

রেসিং কার চালিয়ে আলোচনায় সৌদি তরুণী

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: রেসিং কার চালিয়ে তাক লাগিয়ে দিলেন সৌদি আরবের তরুণী রীমা আল জুফালি।

মেয়েদের গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরপরই মুক্তির হাওয়া দেখে সৌদির প্রমীলা বাহিনী।

২০১৭ সালের সেপ্টেম্বর মাসে দেশের কর্ণধার রাজা সালমান ঘোষণা করেন, মেয়েদের গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

২০১৮ সালের ২৪ জুন মধ্য রাতে রিয়াধের রাস্তায় ইতিহাস সৃষ্টি হয়। কয়েক দশকের নিষেধের বাধা অতিক্রম করে ছুটে চলে গাড়ি, যার স্টিয়ারিং এক মহিলার হাতে। এবার রেসিং কারের স্টিয়ারিং হাতে নিলেন রীমা আল জুফালি।

কলেজে পড়তে পড়তেই ফর্মুলা ওয়ানের অনুরাগী হয়ে উঠেছিলেন তিনি। তারপর রেসিং কার লাইসেন্সের জন্য আবেদন। ২০১৮ সালের জুনে লাইসেন্স পাওয়ার পরই অক্টোবরেই প্রথম রেসে অংশ নেন রীমা।

২৬ বছরের রীমার বাড়ি জেদ্দাতে। দেশের বাইরে তিনি স্নাতক স্তরের পড়াশোনা করেছেন। ফিরে এসে রেসিং শুরুর ইচ্ছে ছিল তার।

রীমা জানান, শুধু মাত্র গাড়ি চালানোই নয়, কার রেসিংয়েও যে সৌদির মেয়েরা কারো চেয়ে কম নয়, সেটা প্রমাণ করতেই তার এই পদক্ষেপ।

রেসিং প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য পরিবারকে চার বছর ধরে বুঝিয়ে রাজি করিয়েছেন রীমা। তিনি বলেন, যত জন তার কাজের বিরোধিতা করেছেন, তার দশ গুণ মানুষ তার সমর্থনে এগিয়ে এসেছেন।

জিটি ৮৬ কার দিয়ে প্রথম রেসিং শুরু করেছেন তিনি। ডিসেম্বরে জিতেওছেন একটি রেস। সিঙ্গল সিটারে রেস করেছেন তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension