প্রধান খবরবাংলাদেশ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন মার্কিন রাষ্টদূত

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন মার্কিন রাষ্টদূত রবার্ট মিলার। এ সময় প্রায় ঘণ্টাব্যাপী পরিদর্শনে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারে বেসরকারি সূর্যের হাসি ক্লিনিকের নানা কার্যক্রম ঘুরে দেখেন তিনি।

আজ বুধবার দুপুরে হ্নীলা সূর্যের হাসি ক্লিনিক ও লেদা, নয়াপাড়া ও বাহারছড়া শামলাপুল পরিদর্শন শেষে মার্কিন রাষ্ট্রদূত বলেন, একসঙ্গে বাস্তুচ্যুত বিপুল পরিমাণ রোহিঙ্গাকে আশ্রয় দিতে গিয়ে সীমান্ত এলাকার পরিবেশ ও স্থানীয় মানুষের অপূরণীয় ক্ষতি হয়েছে। কিন্তু মানবিক সহযোগিতা কেবল রোহিঙ্গাদের দেওয়া হয়েছে এতদিন। ক্ষতি পুষিয়ে নিতে রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়দের সবদিক দিয়ে সহযোগিতা দেওয়া দরকার। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের অর্থায়নে সূর্যের হাসি ক্লিনিক নিরাপদ স্বাস্থ্য সেবা দিচ্ছে।

রোহিঙ্গাদের পাশাপাশি টেকনাফ- উখিয়া জনগণের জন্যও যুক্তরাষ্ট্র সরকার এ সহায়তা অব্যাহত রাখবে। যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তায় পরিচালিত এ ক্লিনিকের কার্যক্রম দেখে খুশি হন এবং এর কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করে গড়ে তোলার আশ্বাস দেন তিনি।

পরে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচকে আনোয়ার, হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, পরিবার পরিকল্পনা ইন্সপেক্টর হাসান টিটুর সঙ্গে ক্লিনিকের কার্যক্রম নিয়ে কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- মিশন ডিরেক্টরের ডেরিক ব্রাউন, সিওপি সিনিয়র ড. সুকুমার ও জেমস এল গ্রিফিন এনটিএস আব্দুল মতিন শেখ নজরুল ইসলাম, ক্লিনিক ম্যানেজার অজয় কুমার চৌধুরী প্রমুখ।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension