
রোহিঙ্গা শরণার্থীদের হাতে য্ক্তুরাষ্ট্র প্রবাসীদের অনুদান কতুপালং ক্যাম্পে গ্রীন টাচ ও বিশ্ব রোহিঙ্গা সংস্থা’র প্রতিনিধি দল
রেজা ইসলাম, রূপসী বাংলা রিপোর্ট: নিউইয়র্কে প্রতিষ্ঠিত বিশ্ব ব্যাপী মা ও শিশু সংগঠন গ্রীন টাচ এবং বিশ্ব রোহিঙ্গা সংস্থার প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র প্রবাসীদের দেয়া অনুদানের অর্থে কেনা নিত্যপ্রয়োজনীয় সরঞ্জামাদী নিয়ে বাংলাদেশের কতুপালংয়ে রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্প পরিদর্শন করে রোহিঙ্গাদের হাতে পৌঁছে দিয়েছে। এ সময় বাংলাদেশ সরকারের সেনাবাহিনীর সহযোগীতায় প্রতিনিধি দলের প্রধান গ্রীন টাচ-এর নির্বাহী পরিচালক ভিক্টর ইলাহী এবং কো-অর্ডিনেটর মেহেরুন নেসা রোহিঙ্গাদের হাতে প্রবাসীদের অনুদানে কেনা স্কুল ব্যাগ, পোষাক, শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় সরঞ্জামাদী বিতরণের পাশাপাশি তাদের সুখ-দু:খ হাসি-কান্নার বিবরণ শুনে আবেগ্লাপত হয়ে পড়েন।
গত ২৫ শে এপ্রিল বাংলাদেশ সরকারের সেনাবাহিনীর সহযোগীতায় কুতুপালংয়ে অবস্থানরত মা শিশুসহ প্রায় ৪ লাখ রোহিঙ্গাদের ক্যাম্পে বিশ্ব রোহিঙ্গা সংস্থা ও গ্রীন টাচ-এর প্রতিনিধি দল রোহিঙ্গা মা ও শিশুসহ বয়ো:বৃদ্ধ শরনার্থীদের হাতে তুলে দেন প্রবাসীদের অর্থে কেনা পোষাক, স্কুল ব্যাগসহ নগদ অর্থ । এছাড়া ক্যাম্পে পরিচালিত রোহিঙ্গা শিশুদের জন্য স্কুলে নগদ অর্থ প্রদানকালে গ্রীন টাচ-এর নির্বাহী পরিচালক ও প্রতিনিধি দলের প্রধান ভিক্টর ইলাহী ক্যাম্পে অবস্থানরত আনুমানিক ৪০ জন গর্ভবতী মায়ের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দুরবস্থার কাহিনী শুনতে চাইলে, বার্মার সেনাবাহিনী কর্তৃক নির্যাতন-নিপীড়নের রোমহর্ষক বর্ণনা দেন তারা। জীবন বাঁচাতে তারা বার্মা ছেড়ে কিভাবে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে তারও বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তাদের উপর চলা বার্মিজ সেনাবাহিনীর নির্যাতনের কথা শুনে প্রতিনিধি দলের সবাই মর্মাহত ও আবেগ্লাপুত হয়ে পড়েন । যুক্তরাষ্ট্র প্রবাসীদের দেয়া অনুদানের কিছু অর্থ দিতে ক্যাম্পে পরিচালিত স্কুল পরিদর্শন করে প্রতিনিধি দলটি। প্রায় ৪০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ প্রদানসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য স্কুলে নগদ অর্থ প্রদান করা হয়। প্রতিনিধি দলের প্রধান ভিক্টর ইলাহী কয়েকজন ছাত্র-ছাত্রীর কাছ থেকে তাদের লেখাপড়া খোঁজ-খবর নেন-এ সময় একজন ছাত্র বার্মার জাতীয় সংগীত গেয়ে শোনায়-এবং বার্মিজ ভাষায় জানায়, যে বার্মা তার জন্মভূমি এবং সে বার্মাকে ভালোবাসে-এতে একটি কথাই পরিস্কার হয়ে যায় যে, এই কোমলমতি শিশুরা বাংলাদেশে শরণার্থী হয়ে বসবাস করলেও তারা মনে করছে, তারা বার্মার মাটিতেই বড় হচ্ছে এবং ঘুমাচ্ছে। কিন্তু বার্মার সরকার আর সেনাবাহিনীরা এই কোমলমতি শিশু ছাত্র-ছাত্রীদের মনের অনুভূতিটাকে অমানুষিক নিপীড়ন-নির্যাতনের মধ্য দিয়ে গলা টিপে হত্যা করেছে। যা সত্যিই অমানবিক ও খুবই পীড়াদায়ক।
বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা মা ও শিশু শরণার্থীদের সাহায্যার্থে প্রবাসীদের অনুদান নিয়ে যাওয়া গ্রীন টাচ ও বিশ্ব রোহিঙ্গা সংস্থার প্রতিনিধি দলটি সেনাবাহিনীর সহযোগীতায় ক্যাম্পে অবস্থানরত নারী-পুরুষ শরণার্থীদের সাথে সাক্ষাৎ করে তাদের সুখ-দু:খের কথা শুনেন এবং তাদের স্বাস্থ্যের খোজঁ-খবর নেন এবং তাদেরকে শান্তনা দেন যে বাংলাদেশ সরকারের সাথে প্রবাসীদের সাহায্য সহযোগীতা অব্যাহত থাকবে। প্রতিনিধি দলটি প্রত্যেকেই দিনব্যাপী এ কার্যক্রমে সেনাবাহিনীর অভাবনীয় সহযোগীতার প্রশংসা করেন। সে সাথে বাংলাদেশ সরকারের প্রশংসা করে আবারো ধারাবাহিকভাবে প্রবাসীদের অনুদান রোহিঙ্গা শরণার্থীদের হাতে পৌঁছে দিতে ক্যাম্পে আসার আশাবাদ ব্যক্ত করে কুতপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে কক্সবাজার ফিরে যায় বিশ্ব ব্যাপী মা ও শিশু সংগঠন গ্রীন টাচ এবং বিশ্ব রোহিঙ্গা সংস্থা’র প্রতিনিধি দলটি।



