বিনোদন

লড়াই ছাড়ব না, বললেন ‘বিরল রোগে’ আক্রান্ত অভিনেতা ইরফান খান

রূপসী বাংলা ডেস্ক:গত কয়েক সপ্তাহ ধরেই অসুস্থ অভিনেতা ইরফান খান। এখন জানা গেল, তিনি কোনও ‘বিরল রোগে’ আক্রান্ত। ৫১ বছরের এই অভিনেতা নিজের স্বাস্থ্য নিয়ে প্রকাশ্যে কথা বলতে নারাজ। তিনি সকলকে অনুরোধ করেছেন, ভিন্ন ভিন্ন জল্পনা না ছড়াতে।

টুইটারে তিনি লেখেন, কখনও আপনি ঘুম থেকে উঠেই ঝটকা খান, যখন জানতে পারেন জীবন আপনাকে নাড়িয়ে দিয়েছে। গত ১৫ দিন, আমার জীবন একটি রহস্যের মধ্যে দিয়ে গিয়েছে। কখনও বুঝতে পারিনি, বিরল গল্পের খোঁজ করতে করতে একদিন বিরল রোগ খুঁজে পাব।

তিনি লেখেন, আমি কখনই হাল ছেড়ে দিইনি। সবসময় নিজের ইচ্ছার জন্য লড়াই চালিয়েছি এবং তা ভবিষ্যতেও চালাব। আমাপ পরিবার ও বন্ধুরা আমার সঙ্গে আসবে। সকলে মিলে সবচেয়ে ভাল রাস্তা খোঁজ করার চেষ্টা চালাচ্ছি।

কঠিন সময়ে একটা অনুরোধ, আমার অসুস্থতা নিয়ে অযথা জল্পনা ছড়াবেন না। পরীক্ষার ফলাফল এলে আমি নিজেই আগামী ৭-১০ দিনের মধ্যে গোটা বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। ততদিন আমার জন্য প্রার্থনা করুন।

প্রসঙ্গত, বিশাল ভরদ্বাজের পরবর্তী ছবিতে কাজ শুরু করার কথা ছিল ইরফানের। ছবিতে অভিনয় করার কথা দীপিকা পাড়ুকোনেরও। কিন্তু, পরিচালক সম্প্রতি জানান, ইরফানের অসুস্থতা এবং দীপিকার পিঠের ব্যথার জন্য ছবির কাজ কয়েকমাস পিছিয়ে দিতে হচ্ছে। সেই সময় ভরদ্বাজ জানিয়েছিলেন, ইরফানের জন্ডিস হয়েছে।

যদিও, অভিনেতা এদিন জানালেন, তিনি ‘বিরল রোগে’ আক্রান্ত। চিকিৎসকরা তাঁকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension