
লন্ডনের বার্মিংহামে ছুরিহামলা
লন্ডনের দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামে রোববার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে একাধিক ব্যক্তিকে ছুরিকাঘাতে আহত করার ঘটনা ঘটেছে।
পুলিশ একে ‘বড় ঘটনা’ হিসেবে ঘোষণা করেছে।
ওয়েস্ট মিডল্যান্ড পুলিশের বিবৃতিতে বলা হয়, ‘আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে বার্মিংহাম সিটি সেন্টারে ছুরিকাঘাতের কথা জানিয়ে আমাদেরকে ফোন করা হয়। এ ঘটনার পর পরই ওই এলাকায় আরও কয়েকটি ছুরিকাঘাতের খবর পাওয়া যায়। একে বড় ঘটনা হিসেবে ঘোষণা করা হয়েছে।’
পুলিশের বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা বেশ কয়েকজনের আহত হওয়ার ব্যাপারে জানতে পেরেছি। তবে ঠিক কতজন আহত হয়েছে এবং তাদের অবস্থা কতটা গুরুতর তা এ মুহূর্তে আমরা বলতে পারছি না।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বার্মিংহামের গে ভিলেজ এলাকায় অনেক মানুষ আউটডোরে জড়ো হয়ে যখন খাওয়া-দাওয়া ও পান করছিল তখনই হামলা হয়। অনেক ক্লাব ও বার থাকার কারণে রাতে এই এলাকাটি সাধারণত ব্যস্তই থাকে।
কয়েকটি বড় দলের মধ্যে ব্যাপক মারামারির মধ্য দিয়ে ঘটনাটির শুরু হয়েছিল বলে মনে হচ্ছে, এরই একপর্যায়ে ছুরি বের করে আঘাত করার ঘটনাগুলো ঘটেছে। আহতদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ঘটনাস্থলে জরুরি সেবার কর্মীরা একসঙ্গে কাজ করছেন।
ওই এলাকা পুরোটা ঘিরে রেখেছে পুলিশ এবং শহরের কয়েকটি রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। এরই মধ্যে হামলার ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। ঠিক কী কারণে হামলা চালানো হল তা জানার চেষ্টা করছে পুলিশ।❐
এএফপি



