আন্তর্জাতিক

লন্ডনে ২৩ বছর আগের ধর্ষণকাণ্ডে বাংলাদেশির কারাদণ্ড

পূর্ব লন্ডনের একটি পার্কে ২৩ বছর আগের ধর্ষণের ঘটনায় বাংলাদেশি এক নাগরিককে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার স্নেয়ার্সব্রুক ক্রাউন কোর্ট তাকে এ সাজা দেয়।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম গুলজার হোসাইন (৪০)।

বুধবার লন্ডনের স্থানীয় গণমাধ্যম মাই লন্ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়, ১৯৯৭ সালের ১৭ অক্টোবর গুলজার হোসাইন তার এক কিশোর বন্ধু নুর হোসাইনকে নিয়ে ৩২ বছর বয়সী এক কর্মজীবী নারীকে কিং এডওয়ার্ড মেমোরিয়াল পার্কে ধর্ষণ করেন। ওই সময় গুলজারের বয়স ছিল ১৭ বছর।

ধর্ষণের ঘটনায় গুলজারের বন্ধু নুরকে ২০০৭ সালে গ্রেফতার করা হয়। আর ২০১৭ সালে গুলজার ধরা পড়ে।

আদালত সূত্রের উদ্ধৃতি দিয়ে খবরে আরও বলা হয়, ধর্ষণের শিকার ওই নারী কাজ শেষে সহকর্মীদের সঙ্গে একটি পার্কে যান। সেদিন রাত ৮টার আগে পার্ক থেকে বেরিয়ে ট্যাক্সি খুঁজতে থাকেন। সেখানে গুলজার ও তার বন্ধুর সঙ্গে দেখা হয়। তারা ট্যাক্সি খুঁজে দেওয়ার কথা বলে ওই নারীকে পার্কের দিকে নিয়ে ধর্ষণ করে।

ওই সময় ফরেনসিক রিপোর্টের মাধ্যমে গুলজারকে শনাক্ত করতে পারে নি পুলিশ।

মামলাটি ২০০৭ সালে আবার চালু হয়। তখন নুর হোসাইন নামের আরেক অপরাধী ধরা পড়লেও গুলজার অন্ধকারেই থেকে যান। ২০০৮ সালে নুরকে ৯ বছরের কারাদণ্ড দেয় সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট।

২০১৬ সালে নুর পুলিশকে গুলজারের বিষয়ে অবহিত করেন। তখন আবার ডিএনএ বিশ্লেষণ করা হয়। এরপর ২০১৭ সালে তাকে গ্রেফতারের পর অভিযুক্ত করা হয়।

তবে গুলজার আদালতকে জানিয়েছেন, ধর্ষণের ঘটনায় তিনি দায়ী নন। কারণ ওই সময় তিনি বাংলাদেশে ছিলেন। কিন্তু বিচারক তার ‘মিথ্যা’ কথা বিশ্বাস করেননি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension