
লস এঞ্জেলেস এ লোটাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত
আতাউল খান (রিপন) হলিউড থেকেঃ গত ১১-১২ই জুলাই ২০২৬ শনি ও রবিবার City of Los Angeles Dependent of Recreation and Park and Los Angeles Lotus Festival, Inc. এর উদ্যোগে ৪৫তম লোটাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়ে গেল ইকো পার্ক, লস এজ্ঞেলেস ক্যানিফোরনিয়াতে, এবারের স্বাগতিক দেশ ছিল শ্রীলঙ্কা। বাংলাদেশী শিলপীরা শনিবার সন্ধ্যা সাতটায় অংশ করেন। তারা বাংলাদেশী ভাষা কৃষ্টি সংস্কৃতি ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরেন কথা নাচ এবং মূখো অভিনয়ের মাধ্যমে।
এবারের অনুষ্টানে লস এজ্ঞেলেস বাংলাদেশ কনসুলেট অফিসের মাননীয় কনসুলেট জেনারেল সহ উর্দ্ধতন কোন কর্ম কর্তাগন উপস্তিত ছিলেন না । অন্যান্য অনেক দেশের কনসুলেট জেনারেল নিজেই উপস্থিত থেকে সে দেশের ভাষা শিক্ষা সংসকৃতি ভ্রমন এবং ঐতিয্য তুলে ধরে বক্তব্য দেন এবং বুথের মাধ্যমে তা প্রচার করেন। অথচ বাংলাদেশের বুথ তো দূরের কথা উর্ধ্বতন কোন কর্মকর্তা উপস্থিতই হোন না। যা অনেক দুঃখজন ।
এশিয়ান এবং সাঊদান ক্যারেভিয়ান প্রায় ৪০টির মত দেশ নিয়ে প্রতিবছর জুলাই মাসের দিতীয় সপ্তাহে লস এজ্ঞেলেসয়ে এ অনুষ্টান অনুষ্টিত হয়ে থাকে। দুই দিনে প্রায় দুইশত হাজার লোক হয় এ অনুষ্টানে। বিভিন্ন দেশের বিভিন্ন রকম খাবার দাবার পোষাক আষাক জুয়েলারী নাচ গান অভিনয়ে ভরপূর থাকে সুন্দর মনোভিরন লেকের পারে এই লোটাস ফেস্টিভ্যাল অনুষ্টান ।
লোটাস ফেস্টিভ্যাল অনুষ্টানের প্রেসিডেন্ট এবং লস এজ্ঞেলেসের বাংলাদেশী জনপ্রিয় ব্যাজ্ঞি জনাব মোহাম্মদ আহসান বাচচু। তিনি বাংলাদেশী শিল্পীদের অংশ গ্রহন করার জন্য অনেক ধন্যবাদ জানান এবং এ দেশের মেইন ইষ্টটিমে যাওয়ার জন্য আরও অধিক চর্চা সহ এবং বিভিন্ন অনুষ্ঠানে বেশী বেশী অংশ গ্রহনের তাগিত দেন।
অনুষ্ঠান শেষে জানানো হয় আগামী বছর ২০২৭ থাইল্যান্ড হোষ্ট কান্টিরির দায়িততো পালন করবে।
ছবি





















