আন্তর্জাতিকপ্রধান খবরযুক্তরাষ্ট্র

লাইভ সম্প্রচারের সময় রিপোর্টারের মাথায় বাজ!

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক:ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যের সর্বশেষ অবস্থা সরাসরি সম্প্রচার করছিলেন মার্কিন ফক্স ১০ চ্যানেলের রিপোর্টার। তখন সেখানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিলো। ঠিক তখনই কিনা একটি বাজ এসে পড়লো প্রায় তার মাথার ওপর! ভাগ্য ভালোই বলতে হবে ওই রিপোর্টারের। যে কারণে এতবড় একটা দুর্যোগের হাত থেকে বেঁচে গেছেন।

ফক্স ১০ তাদের টুইটার পেইজে ওই বাজ পড়ার ভিডিওটি পোস্ট করেছে। সঙ্গে লিখেছে, ‘ভীতিকর! আমাদের রিপোর্টার ম্যাট গতরাতে (মঙ্গলবার রাতে) ঝড়ের সরাসরি প্রতিবদেনের জন্য যখন প্রস্তুত হচ্ছিলেন। তখন তার কাছেই বাজ পড়ে।’

ভিডিওতে দেখা যায়, রিপোর্টার ম্যাটের খুব কাছেই বাজটি পড়েছে। যদিও তীব্র আলোর ঝলকানির কারণে তার চেহারা দেখা যাচ্ছিলো না। বাজ পড়ার সঙ্গে সঙ্গে দ্রুত ক্যামেরা থেকে সরে যান ম্যাট। পরে তিনি ফের ক্যামেরার সামনে আসেন।

রিপোর্টারের মাথার কাছে বাজ পড়ার ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension