আন্তর্জাতিকপ্রধান খবর

লিজ ট্রাসের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাজা চার্লস

বৃটেনের প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশে সর্বশেষ ভাষণ দিয়েছেন লিজ ট্রাস। একজন প্রধানমন্ত্রী হতে পারাকে তিনি বিরাট সম্মানের বলে মন্তব্য করেছেন ভাষণে।

রানী এলিজাবেথকে হারিয়ে দেশ যখন শোকস্তব্ধ, নতুন রাজা হিসেবে প্রিন্স চার্লসের অভিষেক ঘটে- তখন এক জটিল সময়ে তিনি জাতির দায়িত্ব পালন করেন।

১০ ডাউনিং স্ট্রিটের সামনে এই ভাষণ দেয়ার পর তিনি ছুটে যান বাকিংহাম প্যালেসে। সেখানে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দেন। রাজা তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

এর আগে ভাষণে লিজ ট্রাস বলেছেন, তিনি সবচেয়ে কম সময় বৃটেনের প্রধানমন্ত্রী থাকলেও এটা তার জন্য বড় অর্জন। তিনি নতুন নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত ঋষি সুনাকের প্রতিটি ক্ষেত্রে সফলতা কামনা করেন। একই সঙ্গে জানান, নিজের নির্বাচনী এলাকায় অধিক সময় ব্যয় করতে পারবেন এখন। পার্লামেন্টে ব্যাকবেঞ্চে বসে দেশের সেবা করে যাবেন।

তিনি বলেন, একটি ঝড়ো পরিস্থিতির মধ্যে আমরা লড়াই অব্যাহত রেখেছিলাম। কিন্তু আমি বিশ্বাস করি বৃটেনে, আমি বিশ্বাস করি বৃটিশ জনগণের বিষয়ে এবং আমি বিশ্বাস করি সামনে উজ্বল দিন অপেক্ষা করছে। আমাদের সামনে যেসব চ্যালেঞ্জ আসবে তাকে আরও জোরালোভাবে এবং আরও গুরুত্ব দিয়ে মোকাবিলা করতে হবে ঐক্যবদ্ধভাবে। এ বিষয়ে আমি কনভিন্সড।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension