
লিসবনে ঈদ পুনর্মিলনী
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: পর্তুগাল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি রনি হোসাইনের উদ্যোগে লিসবনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
পর্তুগালের রাজধানী লিসবনে স্থানীয় সময় ১১ জুন রাতে বাংলাদেশিদের কেন্দ্রস্থল মার্তৃ-মনিজ এলাকার বেনফরমসো সড়কের বেঙ্গল রেস্টুরেন্টে এই অনুষ্ঠান হয়।
যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ও সাবেক পর্তুগাল আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম শামীমের পর্তুগাল আগমন উপলক্ষে ঈদ পরবর্তী সময়ে এই আয়োজন করা হয়। এতে প্রবাসী বাংলাদেশিদের আনন্দ আড্ডায় জমে উঠে লিসবনের মাতৃ-মনিজ সড়ক।
রনি হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আব্দুর রহিম শামীম।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব লেহাজ মিয়া, পর্তুগাল আওয়ামী লীগ নেতা আবুল বাশার বাদশা, আবুল কালাম আজাদ, শাহাদাত হোসাইন, আলম লিটন, কামরুজ্জামান, ফুহাদ হোসেন প্রমুখ।



