আন্তর্জাতিক

লোন উলফ অ্যাটাকের আতঙ্ক ফিরল প্যারিসে,ছুরি নিয়ে হামলা, মৃত ২,জখম ১৩

রূপসী বাংলা ডেস্ক:লোন উলফ অ্যাটাকের আতঙ্ক ফিরল প্যারিসে। ছুরির ঘায়ে মৃত দুই, জখম ১৩। এই হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি সংগঠন আইএস। মধ্য প্যারিসের অপেরা হাউসের কাছে এই আক্রমণের ঘটনাটি ঘটে। ছুরি নিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে খুন ও চারজনকে আঘাত করার পর পুলিশের গুলিতে মৃত্যু হয় ওই হামলাকারীর।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে এই হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি সংগঠন আইএসআইএস।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, হামলাকারী ব্যক্তি উত্তর-আফ্রিকার। মধ্য কুড়ির তরুণ সে। ছুরি নিয়ে আক্রমণ চালানোর সময় আল্লাহ-আকবর বলে চিতকার করতে শোনা যায় তাকে, দাবি প্রত্যক্ষদর্শীদের। শনিবার সন্ধেবেলা ছুরি নিয়ে এলাকায় ঢোকে ওই হামলাকারী তরুণ। তারপর আচমকাই সে আক্রমণ শুরু করে। আসলে কী ঘটছে সেটা বুঝে ওঠার আগেই, ৫-৬ জনের ওপর হামলা চালিয়ে দেয় ওই আক্রমণকারী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension