ভারত

ল্যান্ডার বিক্রমের অবস্থান নিয়ে আপডেট দিল ISRO

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: চন্দ্রপৃষ্ঠে ল্যান্ডার বিক্রমের ছবি দেখা গিয়েছে। এই খবর আগেই প্রকাশ্যে এনেছিল ইসরো। তবে মঙ্গলবার ইসরোর তরফে চন্দ্রযানের সেই ল্যান্ডারের অবস্থান নিয়ে বিবৃতি দিয়েছে ট্যুইটারে।

এদিন ইসরোর অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে ট্যুইট করা হয়েছে, ‘চন্দ্রায়ন ২-এর অরবিটার বিক্রম ল্যান্ডারের অবস্থান খুঁজে পেয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি।’ ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ করার সবরকম চেষ্টা চলছে বলেও জানিয়েছে ইসরো।

শুক্রবার রাতে চাঁদে পৌঁছনোর কথা ছিল ল্যান্ডার বিক্রমের। কিন্তু কয়েক মিনিট আগেই সেই ল্যান্ডারের সঙ্গে ইসরোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকেই উৎকন্ঠায় কাটাচ্ছিলেন ইসরোর বিজ্ঞানীরা। অবশেষে রবিবার সকালে সেই বিক্রমের ছবি ধরা পড়েছে বলে জানান ইসরোর চেয়ারমান কে সিবান। জানান, ল্যান্ডার বিক্রমের একটি থার্মাল ইমেজ ধরা পড়েছে অরবিটারে। অরবিটারটি চাঁদের চারপাশে কক্ষপথে ঘুরছে। তাতেই ধরা পড়েছে ছবি। তিনি জানিয়েছেন, যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছেল খুব তাড়াতাড়ি যোগাযোগ করা সম্ভব হবে।

শুক্রবার রাত ১.৫২ মিনিট ৫৪ সেকেন্ডে অবতরণের সময় নির্দিষ্ট ছিল৷ ঠিক তার আগেই সংকেত বিচ্ছিন্ন হয়ে যায় চন্দ্রযান ল্যান্ডার বিক্রমের সঙ্গে। চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে কয়েক বিলিয়ন বছর সূর্যালোক ঢোকেনি৷ সেখানে জলের সঞ্চয় রয়েছে বলে মনে করা হয়। সেখানেই নামার কথা বিক্রমের।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension