
তুহীন বিশ্বাস
মাঝে মাঝে তিক্ততায় তেতো হয় সময়-
ছেঁড়া মস্তকের ছিন্নভিন্ন ঘিলুর ছটফটানি;
ঝাঁপ দিতে যাওয়া যুবক থরথর কেঁপে ওঠে,
অদৃশ্য মায়াজালে বর্তমান, কিংকর্তব্যবিমূঢ়!
ভাগ্যাকাশে খেলা করে অমাবস্যার তিথি।
পোষা বিড়ালের চাহনিতে করুণার ছাপ—
ভরসাস্থল হারিয়ে গেছে ভুল চক্রের মাঝে;
পাশের বাড়ির মানুষের উৎসুক বাঁকা দৃষ্টি,
অবশেষে, সর্বহারা হারাধনের পরাস্ত জীবন
অসময়ে অবেলায় শবযানে শবযাত্রায় প্রস্তুত।



