প্রবাস

শহিদুল আলমের মুক্তির দাবিতে লন্ডনে বিক্ষোভ

রূপসী বাংলা ডেস্ক: আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তির দাবিতে যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ করেছে প্রবাসীদের একটি গ্রুপ। গত শুক্রবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে কনি হক বলেন, ‘শহিদুল আলম আল জাজিরা টেলিভিশনের সাক্ষাৎকারে নিজের মতামত দিয়েছেন। এ জন্য বাংলাদেশের পুলিশ তাকে জোরপূর্বক তুলে নিয়ে গেছে। বাংলাদেশ সরকার এমন কাজ করতে পারে তা কখনো ভাবতে পারিনি। বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে এক সময় নিজেকে খুব গর্বিত মনে করতাম। আমি আশা করি শহিদুল আলম মুক্তি পাবেন এবং তার প্রতি ন্যায়বিচার করা হবে।’

শহিদুল আলমের বড় বোন কাজী নাজমা করিম বলেন, ‘শহিদুল কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। সে একজন মানবতাবাদী মানুষ। কেবল ন্যায় ও মানবাধিকারের পক্ষে তার অবস্থান। তার জামিনের শুনানি নিয়ে নানাভাবে কালক্ষেপণ হচ্ছে। বিচারক কেন বিব্রতবোধ করলেন তা নিয়ে বিভিন্নজন বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন।’

মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা তাদের বক্তব্যে শহিদুল আলমের মুক্তি দাবির পাশাপাশি বিতর্কিত তথ্য প্রযুক্তি আইনে আটক সব বন্দীর মুক্তি দাবি করেন। তারা বাংলাদেশ সরকারের প্রতি দেশের সব নাগরিকের স্বাধীন মত প্রকাশের অধিকার সমুন্নত রাখার জোর আহ্বান জানান।

বিক্ষোভে অংশগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে ছিলেন- স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন পেন ইন্টারন্যাশনালের সলির ত্রিপাথি, আলোকচিত্রী ও ছবি নির্মাতাদের সংগঠন অটোগ্রাফ এবিপির মার্ক সিলি, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মার্ক ডামেট, হিউম্যান রাইটস ওয়াচের মিনাক্ষী গাঙ্গুলি ও বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেখিকা ও টিভি উপস্থাপিকা কনি হক প্রমুখ। ছিলেন শহিদুল আলমের বড় বোন কাজী নাজমা করিম ও ভাগনি সোফিয়া করিমসহ বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension