
শাহরুখের জিরো সিনেমার প্রশংসায় পঞ্চমুখ মালালা
রূপসী বিনোদন ডেস্ক রিপোর্ট: কিং খানের ‘জিরো’ ছবি দেখে মুগ্ধ নোবেলজয়ী মালালা ইউসুফজাই৷ বলিউডের রোমান্টিক হিরোকে যেমন প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তেমনই তাঁর অভিনয়ও মন ছুঁয়ে গিয়েছে নোবেলজয়ীর৷ ছবি দেখার পর এক ভিডিও বার্তায় মালালা সেই উচ্ছাসের কথাই জানিয়েছেন৷
শাহরুখের খানের মস্ত বড় ফ্যান তিনি৷ তাই বাদশার ছবি মুক্তি পেতেই শুক্রবার সপরিবারে ছুটে যান সিনেমা হলে৷ পরে একটি ভিডিও বার্তায় মালালা জানান, ছবিটি দেখে তিনি ও তাঁর পরিবারের সকলে খুব খুশি৷ ছবিটি খুবই এন্টারটেনিং হয়েছে৷ তাঁর পরিবারের সকলে জিরো মুভিটি পছন্দ হয়েছে৷ মালালার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷
https://twitter.com/Zero_The_Movie/status/1076191493268791298
মালালা এর আগেও ৫৩ বছর বয়সী অভিনেতার সঙ্গে দেখা করার আবদার জানিয়েছিলেন৷ বলেছিলেন, শাহরুখ অক্সফোর্ড ইউনিভার্সিটি আসলে একবার যেন তাঁর সঙ্গে দেখা করেন৷
প্রথমদিনেই সারা দেশে ২০.১৪ কোটি টাকার ব্যবসা করেছে শাহরুখ খানের জিরো৷ আনন্দ এল রাইয়ের ছবিটিতে এক বামনের চরিত্রে দেখা গিয়েছে কিং খানকে৷ তাঁর বিপরীতে অভিনয় করেছেন অনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কাইফ৷ এখনও অবধি ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে৷ তবে ফিল্ম ক্রিটিকদের মনে জিরো কোনও দাগ কাটতে পারেনি৷



