
শাহ্ জে. চৌধুরীর জন্মদিনে পথশিশুদের খাদ্য ও মাস্ক বিতরণ
আজ ২২ এপ্রিল নিউ ইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান শাহ্ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট শাহ্ জে. চৌধুরীর জন্মদিন।
আর্ত-মানবতার সেবায় প্রতিষ্ঠিত শাহ্ ফাউন্ডেশনের প্রধান ব্যক্তিটি স্বভাবজাতভাবেই বিপুল আড়ম্বর আর সমারোহর বাইরে গিয়ে জন্মদিন উদযাপনের কথাটি ভাবলেন। একে আসলে উদযাপন বলা যাবে না। তার ভাষায় বিশেষ এই দিনটিতে তিনি ভালোবাসা ভাগ করতে চাইলেন।
শাহ্ জে. চৌধুরী ঠিক করলেন তার জন্মদিনটিতে শুভেচ্ছার নিদর্শন হিসেবে তিনি দুঃস্থ ও পথশিশুদেরকে অন্তত একটা বেলা হলেও সামান্য খাবার খাওয়াবেন।
পরিকল্পনা অনুযায়ী ঢাকার মালিবাগ ও খিলগাঁও রেললাইন বস্তির প্রায় একশ’ শিশুকে খাবার বিতরণ করা হয়। খাবারের প্রতিটি প্যাকেটের সঙ্গে মাস্কও বিতরণ করা হয়।
এ আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন ওয়াকিল আহমেদ, মোহাম্মদ সেলিম রেজা, সেভ দ্য চিলড্রেন ও কেয়ার বাংলাদেশের কর্মীরা।
নিউ ইয়র্ক থেকে আলাপকালে শাহ্ জে. চৌধুরী রূপসী বাংলাকে বলেন, দুঃস্থ, উদ্বাস্তু ও পথশিশুদের নিয়ে তার আরও পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে তিনি এসব শিশুদের জন্যে আরও কিছু করতে চান।❐



