বাংলাদেশ

শিবালয়ে ছয়দফা দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে পরিবার পরিকল্পনা মাঠকর্মচারী সমিতির মানববন্ধন

ঢাকা প্রতিনিধি:শিবালয়ে ছয়দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠকর্মচারী সমিতি শিবালয় উপজেলা শাখা।
রবিবার (৫ মার্চ) সকাল ৯ টা থেকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে ঢাকা- আরিচা মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।
শিবালয় উপজেলা শাখা প:প: মাঠকর্মচারী  সমিতির সাধারণ – সম্পাদক মোঃ সেকেন্দার মোল্লার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা পঃপঃমাঠকর্মচারী সমিতির যুগ্ন সাধারণ -সম্পাদক সুমন চন্দ্রনাথ, শিবালয় উপজেলা পঃপঃ মাঠকর্মচারী সমিতির সহ- সভাপতি তানজিয়া আফরোজ, প্রচার সম্পাদক রেজাউল করিম ও কোষাধ্যক্ষ মাজেদা বেগম প্রমুখ।
বক্তারা মানববন্ধনে তাদের ছয়দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension