ভারত

শীঘ্রই গ্রেফতার হতে পারেন নীরব মোদী

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: গ্রেফতার হতে পারেন নীরব মোদী। ব্রিটেনে তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে সূত্রের খবর।

সোমবার ব্রিটেনের আদালতে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আগামী ২৫ মার্চ ফের আদালতে হাজিরা দিতে হবে তাঁকে।

তাঁর বিরুদ্ধে ১৩,৭০০ কোটি টাকার প্রতারণার মামলা রয়েছে। সেই মামলাতেই এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ব্রিটেনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্তে চলছে মামলাটি।

কয়েকদিন আগেই তাঁকে ব্রিটেনের রাস্তায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় যেখানে ‘ফেরার’ নীরব মোদীকে লন্ডনের রাস্তায় স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করতে দেখা যায়৷ তারপরেই পলাতক হীরে ব্যবসায়ীর বিলাসবহুল জীবনযাত্রার কিছু তথ্য সংবাদমাধ্যমের হাতে আসে৷ লন্ডনে নীরব মোদী তিন কামরার একটি ফ্ল্যাটে থাকছেন৷ যেটির দাম ভারতীয় মুদ্রায় ৭৩ কোটি টাকা৷ এছাড়া ভিডিও ফুটেজে নীরব মোদীকে যে জ্যাকেট পড়ে থাকতে দেখা গিয়েছে সেটির দাম ৮ লক্ষ টাকা৷

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension