প্রধান খবরভারতরাজনীতি

পঞ্চম তালিকা প্রকাশ করল কংগ্রেস, নাম রয়েছেন বাংলার একাধিক নেতার

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ভোট ঘোষণার আগেই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করে কার্যত চমকে দিয়েচ্ছিল কংগ্রেস। এরপর লোকসভা ভোটের নির্ঘন্ট প্রকাশ হওয়ার পর ধীরে ধীরে তালিকা প্রকাশ করছে কংগ্রেস। তেমনই সোমবার রাতে গোটা দেশের প্রায় ৫৫টি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। এই ৫৫টি লোকসভা কেন্দ্রের মধ্যে বাংলার ১১টি লোকসভা আসনও রয়েছে। জানা গিয়েছে, প্রথম পর্যায়ে বাংলার ৪২টি আসনের মধ্যে ১১টি আসনের প্রার্থী তালিকা দেওয়া হয়েছে। এরপর ধীরে ধীরে আরও বাকি লোকসভাগুলির প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

অন্যদিকে বাংলা ছাড়াও অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ এবং ওডিশার একাধিক লোকসভা আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। যার মধ্যে উল্লেখযোগ্যভাবে মাধু ইয়াস্কি তেলেঙ্গানার নিজারবাদ লোকসভা আসন থেকে লড়াই করছে। উত্তম কুমার রেড্ডি রয়েছেন নালগোড্ডা। এছাড়াও জঙ্গিপুর লোকসভা আসন থেকে প্রণব-পুত্র অভিজিৎ এবং বহরমপুর লোকসভা আসন থেকে ফের প্রতিদ্বন্দ্বীতা করছেন অধীর রঞ্জন চৌধুরী।

এক নজরে দেখে নিন কে কোথা থেকে লড়াই করছেন-

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension