বিনোদন

সালমানের নতুন টিভি চ্যানেল!

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: বলিউডের ভাইজান সালমান খান। অভিনয়ে নিজের জায়গা বেশ অনেক আগেই পাকা-পোক্কত করেছেন এই নায়ক। শুধু অভিনয়ই নয়, ব্যবসায়ও সফল বলিউড সুপারস্টার সালমান খান। এরই মধ্যে তিনি একটি প্রযোজনা প্রতিষ্ঠান, সিনেমা কোম্পানি চালাচ্ছেন।

তার প্রযোজনায় চলছে জনপ্রিয় টিভি কৌতুকানুষ্ঠান ‘কপিল শর্মা শো’র দ্বিতীয় মৌসুম। বলিউডের অনেক প্রকল্প নিয়ে ব্যস্ত থাকা সত্ত্বেও সাম্প্রতিক প্রতিবেদনগুলো জানাচ্ছে, শিগগিরই নিজের টেলিভিশন চ্যানেল উদ্বোধন করতে চলেছেন এই তারকা।

প্রতিবেদনগুলো বলছে, সালমান শুধু নতুন একটি টিভি চ্যানেল চালু করতেই আগ্রহী নন, নতুন ব্র্যান্ড ‘বিয়িং চিলড্রেন’ও শুরু করতে চলেছেন।

সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, নিজের চ্যানেলের জন্য প্রচুর কনটেন্ট (আধেয়) প্রয়োজন সালমান খানের। এরই মধ্যে সেসব নিয়ে আলোচনা চলছে। লোকজনও খোঁজা শুরু করেছেন।

এক সূত্র জানিয়েছে, ‘একটি টিভি চ্যানেল চালুর পরিকল্পনা করছেন সালমান। সে কারণে প্রচুর কনটেন্ট দরকার। তাঁর প্রযোজনা সংস্থার নাম এসকেটিভি, যেটি কপিল শর্মা শোসহ আরো শো প্রযোজনা করছে। তার ফিল্ম কোম্পানির নাম সালমান খান ফিল্মস। এখন আরো টিভি শো প্রযোজনা শুরু করেছেন তিনি। আর লাইসেন্স পাওয়ার পর কপিল শর্মা শো যদি নিজের চ্যানেলে স্থানান্তর করা হয়, তাতে বিস্ময়ের কিছু থাকবে না।’

খবরে প্রকাশ, টিভি চ্যানেলের বাইরেও নিজের ব্র্যান্ড ‘বিয়িং হিউম্যান’ সম্প্রসারণ করতে চলেছেন সালমান খান। যার নাম হতে পারে ‘বিয়িং চিলড্রেন’। শুধু সিনেমাই নয়, বিনোদন বিশ্বে আরো বিনিয়োগ করতে চান এ তারকা।

সালমান খানকে সর্বশেষ রেমো ডি সুজার ‘রেস থ্রি’ সিনেমায় দেখা যায়। সম্প্রতি তিনি আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ ছবির শুটিং শেষ করেছেন। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাটরিনা কাইফ। সালমান-ক্যাটরিনা ছাড়াও এতে রয়েছেন দিশা পাটানি, নোরা ফাতেহি, সুনীল গ্রোভার, জ্যাকি শ্রফ ও টাবু।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension