ভারত

শুক্রবারে মুসলিম সম্প্রদায়ের অনুষ্ঠানে যাবেন মোদী

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: মুসলিম সম্প্রদায়ের অনুষ্ঠান আসারা মুবারকে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার মধ্যপ্রদেশের ইন্দোরে আয়োজিত ওই অনুষ্ঠানে হাজির থাকবেন দেশের প্রশাসনিক প্রধান।

দিল্লিতে প্রধানমন্ত্রীর সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে মধ্যপ্রদেশের দাউদি বহোরা কমিউনিটি আয়োজিত অনুষ্ঠানে শুক্রবার উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। সেখানে প্রকাশ্যে সাধারণের উদ্দেশে বক্তব্যও রাখবেন নরেন্দ্র মোদী।

 

আয়োজক সম্প্রদায়ের বিশিষ্ট আধ্যাত্মিক নেতা সৈয়েন্দা মুফাদ্দল সৈফুদ্দিন ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে বক্তব্য রাখবেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

দাউদি বহোরা শিয়া মুসলিমদের একটি সম্প্রদায়। ইসলামিক বছর শুরুর প্রথম দশ দিন সময়কাল ‘আসারা মুবারক’ পালন করা হয়। এই অনুষ্ঠানটি মহম্মদ এবং তাঁর পরিবারের প্রতি উৎসর্গ করা হয়ে থাকে। ইসলামিক বছর শুরুর দশম দিনটিকে আসারা হিসেবে পালন করা হয়ে থাকে। ওই দিনেই ইমাম হুসেন এবং তাঁর পরিবারের সকলকে হত্যা করা হয়েছিল।

উল্লেখযোগ্য বিষয় হচ্ছে মুসলিম সম্প্রদায়ের অনুষ্ঠানে যাচ্ছেন প্রধানমন্ত্রী। কারণ ইদের আগে ইফতার পার্টিতে কখনও দেখা যায়নি নরেন্দ্র মোদীকে। প্রধানমন্ত্রী হওয়ার পরে বারবার এড়িয়ে গিয়েছে রাষ্ট্রপতি ভবনের ইফতার পার্টির অনুষ্ঠান। একই সঙ্গে মুসলিম সম্প্রদায়ের অনুষ্ঠানে গিয়ে ধর্মীয় টুপি পরতে প্রত্যাখ্যান করেছিলেন মোদী। যা নিয়েও অনেক বিতর্ক হয়েছিল। যদিও এর আগে সুফি সম্প্রদায়ের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোদী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension