ভারতরাজনীতি

শেখ হাসিনাকে আশ্রয়, মোদির কড়া সমালোচনায় ওয়াইসি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফার দাবির পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পাড়ি জমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে অন্য কোনো দেশে যাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তিনি ভারতেই অবস্থান করছেন। তবে তাকে আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) নেতা আসাদউদ্দিন ওয়াইসি।

সম্প্রতি টিভি নাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সেখানে বাংলাদেশের জনগণের পক্ষ না নেওয়ায় তিনি মোদি সরকারের কাছে এর কারণ জানতে চান। বলেন, ‘প্রতিবেশী দেশের জনগণকে সমর্থন না দিয়ে কেন তাদের পদচ্যুত একজন নেতাকে সমর্থন ও আশ্রয় দেওয়া হচ্ছে?’

মোদির উদ্দেশে আসাদউদ্দিন ওয়াইসি বলেন, ‘বাংলাদেশ সরকার যদি আগামীকাল বলে, ভারতের উচিত শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া। তাহলে কী হবে? আপনি কেন বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী শেষ হাসিনাকে ভারতে আসতে দিলেন।’

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের। এরপর সংসদ বিলুপ্ত করা হয় এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। শুক্রবার (১৬ আগস্ট) চারজন উপদেষ্টার শপথ গ্রহণের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সংখ্যা ২১-এ দাঁড়িয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension