বাংলাদেশ

শেখ হাসিনার জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আনারস পাঠিয়েছেন ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব আনারস পাঠানো হয়।

মোট ১০০টি প্যাকেটে ৭৫০ কেজি আনারস উপহার হিসেবে পাঠানো হয়েছে, যা ত্রিপুরায় স্থানীয়ভাবে উৎপাদিত।

ভারতের ত্রিপুরা রাজ্যের হর্টিকালচার সেন্টারের সহকারী পরিচালক দীপক বৈদ্য এসব আনারস নিয়ে আসেন।

চট্টগ্রামস্থ ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা মনিষ সিং এসব আনারস গ্রহণ করেন।
এ সময় জানানো হয়, উপহার হিসেবে এর আগেও ফল বিনিময় হয়েছে। এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের আরো উন্নতি ঘটবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension