প্রধান খবরভারত

শেষদিনের প্রচারে ঝড় তুলতে আজ ত্রিপুরায় রাহুল গান্ধী

রূপসী বাংলা ডেস্ক:বিধানসভা ভোট প্রচারের শেষ দিনে, শুক্রবার ত্রিপুরায় সভা করবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কৈলাসহরের রামকৃষ্ণ কলেজের মাঠে জনসভা করবেন রাহুল। সংলগ্ন 17টি বিধানসভার কংগ্রেস প্রার্থীর সমর্থনে ওই প্রচার সভায় উনকোটি, ধলাই জেলা থেকেও কংগ্রেস সমর্থক-কর্মীরা যোগ দেবেন।

রাজ্যে বৃহস্পতিবারই দ্বিতীয় দফায় সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।মোদি বলেছিলেন, কংগ্রেস সহযোগিতা করছে বলেই বামেরা ত্রিপুরায় টানা 25 বছর ক্ষমতা ধরে রেখেছে। কংগ্রেসকে যে ভাবে তুলোধনা করেছেন তাতে সে সবের জবাব আজ দেবেন রাহুল, কংগ্রেস কর্মীরা এমনই আশা করছেন। রামকৃষ্ণ কলেজের মাঠের সভায় রাহুল যোগ দিতে 12টার মধ্যেই আগরতলায় পৌঁছে যাবেন। সভা মঞ্চে 17 জন প্রার্থীকে জনতার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বক্তব্য রাখবেন। কংগ্রেস-কর্মী সমর্থকরা চাইছেন, সারা দেশজুড়ে রাহুল গান্ধী কংগ্রেসের প্রচারে যে ভাবে মোদির সমালোচনা করে আসছেন, এখানেও তাই করুন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension