
নবী হোসেন নবীন
চোখের কাজলে লেখা শেষ চিঠি
রেখেছি যতন করে হৃদয়ের জাদুঘরে
দেখে যেতে পার এসে দর্শকের বেশে।
অতীতের পুরাকীর্তি জাদুঘরে নিষ্প্রাণ
অন্তরালে কথা বলে জীবাশ্মের প্রাণ।
ফসিলের কান্না শোনে কাঁদে না কেউ জাদুঘরে এসে
তুমিও চলে যেও চিঠি পড়া শেষে।
যাবার বেলায় যদি ভিজে যায় চোখের কাজল
নীরবে ফেলে যেও দুফোটা চোখের জল।
কাজল কালিতে লেখা চিঠির কথা
নোনা জলে মুছে যাক শব্দের শেকলে বাঁধা
হৃদয়ে লুকানো ব্যথা।



