
শ্রীদেবীর প্রয়াণে শোকস্তব্ধ বলিউড, ‘কেন জানি না, অদ্ভুত অস্থিরতায় ভুগছি’, ট্যুইট অমিতাভের
রূপসী বাংলা ডেস্ক:প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী।শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর। বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে। শোক প্রকাশ করেছেন বলিউডের বিশিষ্ট ব্যক্তিত্বরা।
টুইটারে অমিতাভ বচ্চন লিখেছেন, কেন জানি না, অদ্ভুত অস্থিরতায় ভুগছি।
T 2625 – न जाने क्यूँ , एक अजीब सी घबराहट हो रही है !!
— Amitabh Bachchan (@SrBachchan) February 24, 2018
অনুপম খের টুইট করে লিখেছেন, আকস্মিক ও মর্মান্তিক। আমি কি দুঃস্বপ্নের মধ্যে রয়েছি। শ্রীদেবী নেই? এটা খুব দুঃখের। এটা ঠিক হল না। একজন অনবদ্য, মার্জিত ও প্রতিভাবান অভিনেত্রী ছিলেন। শ্রীদেবীকে ভারতীয় সিনেমার রানি বলে উল্লেখ করেছেন তিনি। টুইটে লিখেছেন, শ্রীদেবী তাঁর বন্ধু ছিলেন। দু’জনে একসঙ্গে বহু সিনেমায় অভিনয় করেছেন। বহু স্মৃতি রয়েছে বলেও লিখেছেন অনুপম খের।
SHOCKING. JOLTED. Am I having a horrible dream. Sridevi no more? This is SO SO SAD. AND SO SO NOT FAIR. One of the most brilliant, elegant and talented actresses ever. The queen of Indian cinema. And a friend. Worked with her in so many movies. So many amazing memories…..
— Anupam Kher (@AnupamPKher) February 25, 2018
শ্রীদেবীর প্রয়াণে অভিনেতা বোমান ইরানির শোকপ্রকাশ। টুইট্যারে তিনি লিখেছেন, ঘুম থেকে উঠে আমাদের প্রিয় শ্রীদেবীর প্রয়াণের মর্মান্তিক ও দুঃখজনক খবর পেলাম। বনি কপূর ও তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানাই।
Just woken up to the tragic and shocking news of the passing of our dear Sridevi ji. Heartfelt condolences to Boneyji and her family.
— Boman Irani (@bomanirani) February 25, 2018
অভিনেতা জনি লিভারের ট্যুইট, শ্রীদেবীজির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।
Deeply saddened and shocked to hear about #Sridevi Ji. My prayers and condolences to the family.
— Johny Lever (@iamjohnylever) February 24, 2018
বিশিষ্ট পরিচালক মহেশ ভট্ট শোকপ্রকাশ করে লিখেছেন, শ্রীদেবীর আকস্মিক মৃত্যুর খবর নাড়িয়ে দিয়েছে।



