
শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পাশে থাকার প্রতিশ্রুতি চীনের প্রেসিডেন্টের
শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনা রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত বুধবার ( ২০ জুলাই) পার্লামেন্টে ভোটের মাধ্যমে রনিল প্রেসিডেন্ট নির্বাচিত হন। বৃহস্পতিবার (২১ জুলাই) শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ছয়বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা রনিল।
এদিকে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্টের উদ্দেশে দেওয়া বার্তায় শি জিনপিং বলেছেন, শ্রীলঙ্কা অর্থনৈতিক বিপর্যয় কাটাতে সক্ষম। প্রেসিডেন্ট বিক্রমাসিংহে এবং শ্রীলঙ্কার জনগণকে আমরা সহায়তা দিতে প্রস্তুত।
উল্লেখ্য, চীনের কাছ থেকে শ্রীলঙ্কা প্রায় ৫০০ বিলিয়ন ডলার ঋণ নিয়েছে। এদিকে ভারতের কাছে থেকে আরও ৩৮০ কোটি ডলার ঋণ নিয়েছে দেশটি। পাশাপাশি জাপান থেকেও ৩৫০ কোটি ডলার ঋণ নিয়েছে এই দ্বীপ দেশ।
এছাড়া অন্যান্য ধনীদেশগুলোর কাছে আরও ১০০ কোটি ডলারের বেশি ঋণ রয়েছে শ্রীলংকার।
এদিকে, শপথ নিয়েই শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করেছে বিক্রমাসিংহে। শপথ নেওয়ার একদিন পরই বিক্রমাসিংহে বিক্ষোভকারীদের ধরপাকড় শুরু করেছেন।



