
করোনা সংক্রমণে সর্বোচ্চ পর্যায় পার করেছে রাশিয়া: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন তার দেশ করোনা সংক্রমণের সর্বোচ্চ অবস্থান পার করে ফেলেছে।
সর্বোচ্চ সংক্রমণ স্তর পার করার অর্থ হলো; এরপর ভাইরাস ছড়িয়ে পড়ার হার কমবে।
গতকাল মঙ্গলবার পুতিন জানান, নিজ দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরাই তাকে এই আশ্বাস দিয়েছেন।
তবে ওই একইদিন রাশিয়ায় সর্বোচ্চ সংখ্যক দৈনিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
এদিন মোট ১৭৪ জন রুশ নাগরিক মারা যান। রাশিয়ার মতো শীর্ষ সংক্রমণ হার থাকা অন্যান্য দেশের দৈনিক মৃত্যুর সংখ্যার চেয়ে এটা অবশ্য অনেকটাই কম।
চলতি মে মাসের মাঝামাঝি সময়ে রাশিয়ায় প্রতিদিন গড়ে ১১ হাজার জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত করা হয়।
তবে এখন দৈনিক সংক্রমিতের হার ৯ হাজারেরও কম।
এই প্রেক্ষিতে টেলিভিশনে সম্প্রচারিত নিজ ভাষণে পুতিন বলেন, আমাদের বিশেষজ্ঞরা নিশ্চিত যে সর্বোচ্চ সংক্রমণ স্তর পার হয়ে গেছে।
পরিস্থিতির উন্নতি বিবেচনায় আগামী ২৬ জুন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসী জার্মানিকে পরাজিত করা উপলক্ষে বিজয় দিবসের প্যারেড অনুষ্ঠানের ঘোষণাও দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ⛘



