
বাংলাদেশ
সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা করোনায় আক্রান্ত
বিএনপি মনোনীত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
বুধবার নিজের ভেরিফায়েড ফেইসবুক আইডিতে করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি তিনি জানান।
রুমিন লিখেন, ‘আমার করোনা পজিটিভ, দোয়া করবেন।’
বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত নারী আসন-৫০ নং আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন রুমিন ফারহানা।
একমাত্র নারী সদস্য হিসেবে একাদশ জাতীয় সংসদে বিএনপির প্রতিনিধিত্ব করছেন তিনি।❐
আমার করোনা পজেটিভদোয়া করবেন
Posted by Rumeen Farhana on Tuesday, August 11, 2020



