বিনোদন

সলমন খানের ক্ষমতা ও পয়সার চাপে সবাই চুপ করে থাকে, দাবি সোফিয়ার

রূপসী বিনোদন ডেস্ক রিপোর্ট: অনুমোদিত পরিমাণের বেশ মদ বাড়িতে রাখায় গ্রেফতার হয়েছিলেন অভিনেতা এবং প্রাক্তন বিগ বস প্রতিযোগী আরমান কোহলি৷ জানা গিয়েছে পরে বেলও পেয়ে গিয়েছেন তিনি৷ আরমানের এই বেল নিয়ে মোটেই খুশি নন সোশ্যাল মিডিয়া সেনসেশন সোফিয়া হায়াত৷

আর এর জন্য দোষী সাব্যস্ত করেছেন সলমন খানকে৷ পুলিশ আরমানের বাড়ি থেকে স্কচ উইস্কির ৪১ টি বোতল পেয়েছিল৷ যার জেরে তাঁকে গ্রেফতার করা হয়েছিল৷ সোফিয়ার দাবি আরমানের বেলের পেছনে হাত রয়েছে সলমনের৷ তিনিই জেল থেক ছাড়িয়ে এনেছেন আরমানকে৷

যদিও আরমান জেলে থেকে বেরিয়ে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি আদালতকে উপযুক্ত প্রমাণ দিয়েছেন যে তিনি অনুমোদিত পরিমাণের বেশি মদ রাখেননি, তাই তাঁকে বেল দিতে বাধ্য হয়েছে পুলিশ৷ এর আগেও আরমানকে জেলের চক্কর কাটার থেকে বাঁচিয়েছেন সলমন৷

সোফিয়ার দাবি সলমনের পয়সা এবং সলমনের পরিবারের সমর্থনের জন্য আরমান যে কোনও দোষ করেই ছাডা় পেয়ে যেতে পারে৷ সোফিয়া আরও বলেছেন, এই দেশে একমাত্র টাকাই কথা বলে৷ টাকা থাকলেও সব ভুলই ক্ষমার যোগ্য৷

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে নিজের বক্তব্যটি জানিয়েছেন সোফিয়া৷ সলমনের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা খুব কম মানুষেরই রয়েছে৷ তাদের মধ্যে একজন হলেন সোফিয়া৷ তিনি এর আগেও সলমনের ব্যবহার, লাইফস্টাই, আইনি সমস্যা, মহিলাদের প্রতি দুর্ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন৷

সোফিয়া ‘বিগ বস’ থেকে বেরোবার পর সলমনের বিরুদ্ধে প্রথম আওয়াজ তোলেন৷ তিনি বলেছিলেন, “আরমান বিগ বস হাউজের প্রত্যেক মহিলা সদস্যের সঙ্গে অসভ্যের মতো কথা বলতেন৷ বিভিন্ন রকমের হুমকিও দিতেন৷ তাও তাঁকে সলমন অন্ধের মতো সমরঅথন করে যেতেন৷ কারণ একটাই, সলমন নিজেও মহিলাদের গায়ে হাত তোলেন, তাদের সম্মান করেন না৷”

https://www.instagram.com/p/BrpeXtCn-7x/?utm_source=ig_embed

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension