প্রধান খবরযুক্তরাষ্ট্র

সাংবাদিককে ‘নারীর মতো আচরণ’ করার কথা বলে পুলিশ কর্মকর্তা তোপের মুখে

রূপসী বাংলা ডেস্ক: মার্কিন এক সাংবাদিককে ‘নারীর মতো আচরণ’ করার কথা বলে সে দেশেরই এক পুলিশ কর্মকর্তা তোপের মুখে পড়েছেন। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে।

গত ৫ জুলাই এক মহিলা সাংবাদিকের সঙ্গে ওই পুলিশ কর্মকর্তার বাকবিতণ্ডা হয়। সে সময় দায়িত্বপালনরত অপর এক পুলিশ কর্মকর্তার শরীরে যুক্ত ক্যামেরায় তাদের বাদানুবাদের ভিডিও ধারণ হয়। পরে ডেনভারের পুলিশ বিভাগ ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে। ভিডিওটি প্রকাশের পরই তা ভাইরাল হয়। খবর এএফপি’র।

৩১ আগস্ট, শুক্রবার প্রকাশিত বাসসের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনার দিন স্থানীয় পুলিশ ডেনভারের রাস্তার ফুটপাত থেকে আফ্রিকান-আমেরিকান নগ্ন এক ব্যক্তিকে গ্রেফতার করছিল। এ সময় কলোরাডো ইন্ডিপেনডেন্ট পত্রিকার সম্পাদক সুসান গ্রিনি পুলিশকে প্রাইভেসি ল’ ভঙ্গ না করার দাবি জানিয়ে তার মোবাইল ক্যামেরায় গ্রেফতারের ঘটনার ছবি তুলতে চান। কিন্তু ওই পুলিশ কর্মকর্তা তাকে ছবি তুলতে বাধা দেন।

একপর্যায়ে সুসান গ্রিনি তার আইনগত অধিকারের দাবি তুলে পুলিশকে বোঝানোর এবং ছবি তোলার চেষ্টা করেন। কিন্তু পুলিশের ওই সদস্য তাকে ছবি তুলতে না দিয়ে হাতকড়া পরান। এ সময় পুলিশ কর্মকর্তা গ্রিনিকে বলেন, ‘টু অ্যাক্ট লাইক এ লেডি’। অবশ্য ঘটনার কিছু সময় পর পুলিশ গ্রিনিকে ছেড়ে দেয়।

ডেনভার পুলিশ বিভাগ জানায়, এ ব্যাপারে প্রাথমিক তদন্ত করা হচ্ছে এবং পুলিশ সদস্যদের জন্য বাক-স্বাধীনতা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা বিষয়ে আমেরিকার ফাস্ট অ্যামেন্ডমেন্ট আইন নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

নিচের লিঙ্কে দেখুন সেই ভিডিওটি।

 

ইউএসএ টুডে

 

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension