
সাংবাদিক আজিজ আহমদ সেলিমের প্রথম মৃত্যুবার্ষিকী পালন
সাংবাদিক- ছড়াকার-সংগঠক আজিজ আহমদ সেলিমের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করেছে স্বদেশ ফোরাম নিউ ইয়র্ক।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গেল ২৪ অক্টোবর রোববার সন্ধ্যায় নিউ ইয়র্ক জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা হলে সংগঠনটি আজিজ আহমদ সেলিমের প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণে স্মরণ সভার আয়োজন করে। তিনি স্বদেশ ফোরাম সিলেটের অন্যতম উপদেষ্টা ছিলেন।
বক্তারা বলেন, অগ্রসর সমাজে আজিজ আহমদ সেলিম ছিলেন এক কর্মবীর পুরুষ। তাঁর কর্মেই তিনি বেঁচে থাকবেন অনন্তকাল। সমাজের প্রতিটি ভালো কাজে তিনি ছিলেন অগ্রসৈনিক।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন স্বদেশ ফোরামের সভাপতি অবিনাশ চন্দ্র আচার্য। পরিচালনা ও উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি খিজির আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশন ইউএসএ-এর সভাপতি ময়নূল হক চৌধুরী হেলাল ও জালালাবাদ ল’ সোসাইটি ইউএসএ-এর সভাপতি এডভোকেট এমাদ উদ্দিন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট শেখ আখতার উল ইসলাম।
আলোচনা ও নিবেদিত লেখা পাঠে অংশ নেন, সমাজসেবী লুৎফুর রহমান চৌধুরী হেলাল,এডভোকেট এ এফ এম মু. জুবাইর হুসাইন, কবি- গল্পকার শাহিন ইবনে দিলওয়ার, কবি-ডা. এইচ এম ফখরুল ইসলাম, কবি আবুল বাশার, কবি ছালাবত জাং,কবি মোহাম্মদ আব্দুল জলিল, শিল্পী আনিস মাষ্টার, মো. আকমাম খান, এডভোকেট ফখরউদ্দিন, এডভোকেট সালাউদ্দিন বাবু, কবি কাজী জামান, মোস্তফা আহাম্মদ, আবুল খায়ের চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন ,সৈয়দ সিদ্দিকুল হাসান, মো. মিজানুর রহমান, মো. আবুল হাসান, কুতুব উদ্দিন প্রমুখ।



