
আন্তর্জাতিকপ্রধান খবর
সাইবেরিয়ায় শপিং মলে বিধ্বংসী আগুন, মৃত ৩৭
রূপসী বাংলা ডেস্ক:রাশিয়ার সাইবেরিয়ার শিল্পশহর কেমেরোভোর একটি শপিং মলে বিধ্বংসী আগুন। মৃত অন্তত ৩৭। তাঁদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ও শিশু। আহত আরও কয়েকজন। এখনও পর্যন্ত সেখানে থাকা ৬৯ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে ৪০টি শিশু আছে।
রাশিয়ার সংবাদমাধ্যম সূত্রে খবর, স্থানীয় সময় অনুযায়ী রবিবার বিকেল পাঁচটা নাগাদ উইন্টার চেরি নামে ওই শপিং মলের চতুর্থ তলায় আগুন লাগে। এরপরেই শুরু হয় উদ্ধারকার্য। ২০০-রও বেশি মানুষকে উদ্ধার করেন দমকলকর্মীরা। প্রাথমিকভাবে অনুমান, শপিং সেন্টারের প্রেক্ষাগৃহ থেকে আগুন লাগে। তার জেরে দু’টি অডিটোরিয়ামের ছাদ ভেঙে পড়ে। যে সমস্ত জায়গায় আগুন ছড়িয়ে পড়ে, সেখানে বেশ কয়েকটি রেস্তোরাঁ, সিনেমা হল, বিনোদন কেন্দ্র থাকায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।



