খেলা

সাকিবকে পেছনে ফেললেন জাদেজা

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক: আইসিসি টেস্ট অলরাউন্ডার র‍্যাংকিংয়ে দুইয়ে ছিলেন সাকিব আল হাসান। এবার সাকিবকে পেছনে ফেলে দুইয়ে উঠে এসেছেন ভারতের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা। ক্রিকেটের অভিজাত সংস্করণে র‌্যাংকিংয়ে তিনে নেমে গেলেন টাইগার অলরাউন্ডার।

চলতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৭০ রান (৩০+৪০) ও ৬ উইকেট (২+৪) নিয়ে র‍্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে উঠে এসেছেন জাদেজা।

ইনজুরির কারণে ২০১৮ সালে লম্বা একটা সময় মাঠের বাইরে ছিলেন সাকিব। ফলে বেশ কিছু ম্যাচ খেলতে পারেননি তিনি। চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে পাওয়া যায়নি তাকে। সর্বশেষ ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে নিষ্প্রভ ছিলেন বিশ্বের অন্যতম সেরা এ অলরাউন্ডার। এর মাসুলই গুনতে হলো সাকিবকে।

বিশাখাপত্তনম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ২০৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। ব্যাট-বল হাতে দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন জাদেজা। দুই ইনিংস মিলিয়ে করেন ৭০ রান। সেই সঙ্গে ম্যাচে ৬ উইকেট নেন তিনি। এর সুবাদে র‌্যাংকিংয়ের দুইয়ে উঠে গেছেন এ অলরাউন্ডার। তার বর্তমান রেটিং পয়েন্ট ৩৯৮, সাকিবের ৩৯৭, আর হোল্ডারের ৪৭২।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension