খেলা

সাকিব-মোস্তাফিজের ভিত্তি মূল্য এক কোটি

আগামী ২৭-২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১১তম আসরের নিলাম। এই নিলামের জন্য ইতোমধ্যে ১১২২ জন ক্রিকেটারকে নিবন্ধিত করা হয়েছে। যেখানে রয়েছেন বাংলাদেশর আট ক্রিকেটার। তার মধ্যে সর্বোচ্চ এক কোটি ভারতীয় রুপির ভিত্তি মূল্য ধরা হয়েছে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের।

আইপিএল নিলামে সর্বোচ্চ ভিত্তি মূল্য দুই কোটির। তারপর যথাক্রমে দেড় কোটি ও এক কোটি। এভাবে সবশেষে ২০ লাখেরও ভিত্তি মূল্য রয়েছে ক্রিকেটারদের জন্য। দুই কোটির ক্যাটাগরিতে আছেন ৩৬জন ক্রিকেটার।

দীর্ঘ সাত বছর কলকাতা নাইট রাইডার্সে কাটানোর পর এবার সাকিবকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আর দুই বছর সানরাইজার্স হায়দ্রাবাদে খেলা মোস্তাফিজকে রাখেনি তার দল। সাকিব ও মোস্তাফিজ ছাড়া নিলামে থাকা বাংলাদেশি অন্যরা হলেন, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, আবুল হাসান, মেহেদি হাসান মিরাজ, লিটন কুমার দাস ও সাব্বির রহমান।

নিচে শীর্ষ তিন ক্যাটাগরির ক্রিকেটারদের নাম দেওয়া হলো:

২ কোটির ক্রিকেটাররা: রবিচন্দ্রন অশ্বিন, যুযভেন্দ্র চাহাল, শিখর ধাওয়ান, গৌতম গম্ভির, কেদার জাদব, দিনেশ কার্তিক, মুরালি বিজয়, অজিঙ্কে রাহানে, লোকেশ রাহুল, কারণ শর্মা, যুবরাজ সিং, হরভজন সিং, রবিন উথাপ্পা, রশিদ খান, প্যাট কামিন্স, জেমস ফকনার, জশ হ্যাজলউড, মিচেল জনসন, ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, মিচেল স্টার্ক, ক্যামেরন হোয়াইট, ইয়ন মরগান, লিয়াম প্ল্যাংকেট, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, কোরি অ্যান্ডারসন, ব্র্যান্ডন ম্যাককালাম, কুইন্টন ডি কক, কলিন ইনগ্রাম, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, ডোয়েন ব্রাভো, ক্রিস গেইল, কিয়েরন পোলার্ড।

দেড় কোটির ক্রিকেটাররা: অ্যারন ফিঞ্চ, অমিত মিশ্র, ডেভিড মিলার, এভিন লুইস, ফাফ ডু প্লেসিস, হ্যারি গার্নি, হাশিম আমলা, জেসন হোল্ডার, জেসন রয়, জয়দেব উনাদকাট, জো রুট, জনি বেয়ারস্টো, জস বাটলার, কাগিসো রাবাদা, কেন উইলিয়ামসন, কুলদিপ যাদব, কাইল অ্যাবট, লেন্ডল সিমন্স, মার্ক উড, মাইকেল ক্লিঙ্গার, মঈন আলী, মোহিত শর্মা, মোয়েস হেনরিকেস, নাথান কোল্টার-নাইল, নাথান লিওন, পিটার হ্যান্ডসকম্ব, রবি বোপারা, শন মার্শ, স্টিভেন

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension