
সুশান্ত কুমার দে
একদিন আকাশে উড়ার সাধ হয়,
কখনো বিমানের ডানায় নয়,
হয়তোবা পাখিদের ডানায় চড়ে;
একটা স্বপ্নের ঠিকানার খোঁজে!
এটা বড় বিস্ময়কর ব্যাপার! তবুও
তোমার আমার স্বপ্ন জাগে, তাতে
দোষের কি? তোমারও ডানা গজালে
তুমিও কত খুশি হতে -তাই না?
হ্যাঁ, আমি ও তুমি একদিন নিশ্চয়ই
ডানা মেলে উড়ে যাব! সে অনেক
অনেক দূরে। তুমিও আমার পিছু পিছু
আসতে চেয়ো না কোনদিন!



