আন্তর্জাতিক

সাপ্তাহিক ছুটি তিন দিন!

রূপসী বাংলা ডেস্ক:কোনও কোম্পানির মালিক তার কর্মীদের সাপ্তাহিক ছুটি একদিন দিতেই বেশি পছন্দ করেন। তবে ক্ষেত্রবিশেষে সাধারণত দুই দিন সাপ্তাহিক ছুটিও প্রচলিত। এমন অবস্থায় কর্মীদের তিন দিনের সাপ্তাহিক ছুটি দিয়ে আলোচনায় এসেছে নিউজিল্যান্ডের কোম্পানি ‘পারপিচুয়াল গার্ডিয়ান’।

সপ্তাহে চারদিন অফিস করতে হবে এই সংস্থায় কর্মরতদের। আর কাজের সময় একদিন কমে আসলেও বেতন এবং আট ঘন্টা অফিস আগের মতই রয়েছে।

পরীক্ষামূলকভাবে গত মার্চ ও এপ্রিলে কাজের দিনের সংখ্যা সপ্তাহে পাঁচ থেকে কমিয়ে চার দিন করে দেওয়া হয়। এরপরই ভালো ফল পেতে শুরু করেছে ওই কোম্পানি।

এই সংস্থার কর্তৃপক্ষের দাবি, এর সুফল মিলতে শুরু করেছে। সপ্তাহে তিনদিন ছুটি পাওয়ার ফলে বেশ কয়েক গুণ বেড়ে গিয়েছে কর্মীদের উৎপাদনশীলতা।

জানা গেছে, ‘পারপিচুয়াল গার্ডিয়ান’ নামের এই বেসরকারি সংস্থায় কাজ করেন মোট ২৪০ জন। সম্পত্তির উইল, জমিজমা, ঘরবাড়ি—এই রকম নানা বিষয় সম্পত্তির দেখভাল করাই এই সংস্থার কাজ৷

এই গবেষণার সঙ্গে যুক্ত ইউনিভার্সিটি অফ অকল্যান্ড বিজনেস স্কুলের অধ্যাপক হেলেন ডেলেনির মতে, সপ্তাহে একদিন বেশি ছুটি মেলায় সংস্থার কর্মীদের কাজের প্রতি উৎসাহ, সতস্ফুর্ততা এবং দায়বদ্ধতা অনেকটাই বেড়েছে। কাজের প্রতি আগের থেকে অনেকটাই মনযোগী হয়েছেন কর্মীরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension