আন্তর্জাতিকপ্রধান খবর

স্পেনের উপকূল থেকে ৫০০ অভিবাসী উদ্ধার

রূপসী বাংলা ডেস্ক:স্পেনের উদ্ধারকারী দল মঙ্গলবার একদিনে ভূমধ্যসাগর থেকে প্রায় ৫শ অভিবাসীকে উদ্ধার করেছে। তারা স্পেনের উপকূলে পৌঁছানোর চেষ্টা করছিল।

স্পেনের মেরিটাইম সেফটি এজেন্সি এক টুইটার বার্তায় জানিয়েছে, স্পেন ও মরক্কোকে পৃথককারী জিব্রাল্টার প্রণালী ও অ্যালবোরান সমুদ্রে ৩০টি নৌকা থেকে মোট ৪৮৪ জনকে উদ্ধার করা হয়েছে। খবর এএফপি’র।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)বলছে, চলতি বছরের শুরু থেকে ১৮ জুলাই পর্যন্ত ১৮,৬৫৩ জন অভিবাসী স্পেনের উপকূলে পৌঁছায়। এরা মূলত সাব সাহারান আফ্রিকার গায়ানা, মরক্কো, মালি ও মৌরিতানিয়ার নাগরিক।

আইওএম’র হিসাবে ভূমধ্যসাগরে নিহত ১,৪৮৯ জনের মধ্যে চলতি বছরে অন্তত ২৯৪ জন স্পেনের উপকূলে পৌঁছানোর চেষ্টা করে মারা গেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension