ভারত

সিকিমে তুষারধসে ৭ পর্যটকের মৃত্যু, আটকা পড়েছেন শতাধিক

ভারতের সিকিম রাজ্যে তুষারধসে ৭ পর্যটকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১১ জন। এছাড়া শতাধিক পর্যটক আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার সিকিমে নাথুলা বর্ডারের কাছে তুষারধস হয় বলে সংবাদসংস্থা এএনআইয়ের বরাতে হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, মঙ্গলবার নাথুলার ছাঙ্গু লেক যাওয়ার পথে ১৭ মাইল এলাকায় ধস নেমেছে। দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ ধস নামে। এতে ৭ পর্যটকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১১ জন। এছাড়া শতাধিক পর্যটক আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধারকাজে নেমেছে সিকিম পুলিশ, সিকিমের ট্র্যাভেল অ্যাসোসিয়েশন ও পর্যটন দপ্তর। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension