
খেলা
সিরিজ জিততে বিরাটদের দরকার ২৪২
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলের সেরা সম্পদ তাদের বোলিং বিভাগ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি ওয়ান ডে ম্যাচে তার প্রমাণ মিলেছিল বারবার। সোমবার সিরিজের তৃতীয় ওয়ান ডে’তে যেন তাতে শিলমোহর দিলেন ভারতীয় বোলাররা।
বে ওভালে এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। কিন্তু ভারতীয় বোলারদের নিয়িন্ত্রিত বোলিংয়ের সামনে ২৪১ রানে গুটিয়ে গেল ব্ল্যাক-ক্যাপসরা। শামি-পান্ডিয়াদের দাপটে নির্ধারিত ৫০ ওভারের আগেই গুটিয়ে গেল কিউয়িদের ইনিংস। দ্বিতীয়বার নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ কব্জা করে নিতে ভারতের দরকার ২৪২।



