
সিরিয়ায় সন্ত্রাসী হামলা, নিহত ২৮
পূর্ব সিরিয়ায় যাত্রীবাহী বাসে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৮ জন নিহত ও ১৩ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
বার্তা সংস্থা বিবিসি’র প্রতিবেদনে জানা যায়, কাবাজেব এলাকার পালমিরা-দেইর আল-জুর রোডের একটি বাসে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার করে নি।
এদিকে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, ইসলামিক স্টেট (আইএস) গ্রুপ বুধবার এ হামলা ঘটিয়েছে। এতে ৩৭ জন সেনা নিহত ও ১১ জন আহত হয়।
সূত্রের বরাত দিয়ে এসওএইচআর বলেছে, হামলাটি ‘ইসলামিক স্টেটের সদস্যরা সুপরিকল্পিতভাবে হামলা চালিয়েছিল। যেখানে সরকার সমর্থক মিলিশিয়ান ও সেনা বহনকারী ৩টি বাসকে লক্ষ্য করে হামলা হয়।’
রয়টার্সের অন্যান্য সূত্রগুলোও বলছে, বাসগুলোতে সিরিয়ার রাষ্ট্রীয় সেনা বহন করেছিল।
প্রতিবেদনে আরও জানানো হয়, আইএস জঙ্গিরা প্রায়ই সামরিক কর্মীর ওপর ও ঘাঁটিতে হামলা চালায়।❐



