বিনোদন

সুশান্তকে বন্ধু সিদ্ধার্থ বেল্টের ফাঁস দিয়ে খুন করে!

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা নতুন মোড় নিয়েছে। গলায় বেল্ট দিয়ে শ্বাসরোধ করে সুশান্তকে খুন করেছে বন্ধু সিদ্ধার্থ, এমনই বিস্ফোরক অভিযোগ করলেন সুশান্তর বাবার আইনজীবী।

এ অভিযোগের পক্ষে একাধিক যুক্তিও দিয়েছেন তিনি।

আইনজীবী বলেন, ঘটনার দিন সুশান্তের ঘর খোলার জন্য চাবিওয়ালা এসেছিলেন। তিনি লক খোলার পর ওই ব্যক্তিকে গেট পর্যন্ত ছেড়ে আসেন সিদ্ধার্থ। অতএব দরজা খোলার তাড়াহুড়ো তার ছিল না। তবে কেন সুশান্তের বোনের জন্য অপেক্ষা করেই দরজা খুললেন সিদ্ধার্থ? কেনই বা দরজা খোলার পর ওই দৃশ্য দেখে পরিবারের সদস্য বা পুলিশের জন্য অপেক্ষা না করেই বন্ধুর ঝুলন্ত দেহ নিজেই নামালেন?

তিনি বলেন, সুশান্তের গলায় যে দাগ ছিল তা বেল্টের। কিন্তু দেখা গিয়েছে তার গলায় ফাঁস ছিল একটি কাপড়ের। যা থেকে ওই ধরণের দাগ হতে পারে না। এই তথ্যের ভিত্তিতেই সুশান্ত হত্যার রহস্যভেদ হবে বলেই দাবী ওই আইনজীবীর।

সুশান্ত মৃত্যুর তদন্ত নিয়ে বিহার পুলিশ এবং মুম্বাই পুলিশের মধ্যে একাধিকবার তরজা বেঁধেছে। মহারাষ্ট্র ও বিহার-এ দুই রাজ্য সরকারের মধ্যেও বিরোধ কম হয় নি!

এরপর সুশান্ত এবং রিয়া এই দুইপক্ষের আইনজীবী, মহারাষ্ট্র-বিহার সরকারের কাউন্সেল যথাক্রমে অভিষেক মানু সিংভি ও মনিন্দর সিং এবং সলিসিটর জেনারেলের মন্তব্য-যুক্তি সব দিক খতিয়ে দেখে সুপ্রিম কোর্ট আপাতত সুশান্ত মামলার রায়দান স্থগিতাদেশ দিয়েছে।

বৃহস্পতিবারের (১৩ আগস্ট) মধ্যেই সব পক্ষকে লিখিত দেয়ার আবেদনও জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। মামলার পরবর্তী শুনানি আজ। তার আগেই সুশান্তর বাবার আইনজীবী প্রকাশ্যে এমন চাঞ্চল্যকর অভিযোগ করলেন।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension