আন্তর্জাতিকবিজ্ঞান ও প্রযুক্তি

সূর্যাস্তের পরেই ঘটবে বিরল মহাজাগতিক ঘটনা

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সূর্যাস্তের পরই বিরল এক মহাজাগতিক দৃশ্যের অবতারণা হতে যাচ্ছে। সৌরজগতের সাতটি গ্রহ—শনি, বুধ, নেপচুন, শুক্র, ইউরেনাস, বৃহস্পতি ও মঙ্গল একই সরলরেখায় অবস্থান করবে। ২০৪০ সালের আগে এ ধরনের ঘটনা আর দেখা যাবে না।

এই মহাজাগতিক দৃশ্যের মধ্যে চারটি গ্রহ—বুধ, শুক্র, বৃহস্পতি ও মঙ্গল—খালি চোখেই দেখা যাবে। তবে শনি গ্রহ দিগন্তের নিচে অবস্থান করায় সেটি দেখা কিছুটা কঠিন হবে। অন্যদিকে, ইউরেনাস ও নেপচুন দেখার জন্য টেলিস্কোপের প্রয়োজন হবে। পরিষ্কার আকাশ থাকলে এই গ্রহগুলো দেখার সম্ভাবনা সবচেয়ে ভালো থাকবে।

সাতটি গ্রহকে একসঙ্গে দেখা যাওয়ার সময় খুবই সংক্ষিপ্ত। রয়্যাল অবজারভেটরি গ্রিনউইচের জ্যোতির্বিজ্ঞানী ড. এডওয়ার্ড ব্লুমার বলেন, ‘এটি এক বিরল সুযোগ যখন সাতটি গ্রহ একই সঙ্গে দেখা যাবে।’ এর আগে, ২০২৩ সালের এপ্রিলে উত্তর আমেরিকার আকাশে পূর্ণ সূর্যগ্রহণের সময় এমন একটি সংযোগ দেখা গিয়েছিল।

যদিও আজকের সংযোগ সম্পূর্ণভাবে ২৮ ফেব্রুয়ারি দৃশ্যমান হবে, তবে ২১ জানুয়ারি থেকেই ছয়টি গ্রহকে একত্রে দেখা যাচ্ছিল। সাধারণত, পাঁচ বা ছয়টি গ্রহ একসঙ্গে দেখা গেলে সেটিকে ‘বড় সংযোগ’ বলা হয়, কিন্তু সাতটি গ্রহের সংযোগ অত্যন্ত বিরল ঘটনা।

সৌরজগতের আটটি প্রধান গ্রহ সূর্যের চারপাশে ভিন্ন ভিন্ন গতিতে প্রদক্ষিণ করে। উদাহরণস্বরূপ, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ মাত্র ৮৮ দিনে একবার তার কক্ষপথ সম্পন্ন করে, যেখানে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন। অন্যদিকে, নেপচুনের এক বছর সমান পৃথিবীর প্রায় ১৬৫ বছর, কারণ এটি সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় ৬০,১৯০ দিন।

গ্রহগুলোর ভিন্ন ভিন্ন গতি থাকার কারণে নির্দিষ্ট সময়ে কিছু গ্রহ সূর্যের একই পাশে সারিবদ্ধ হয়ে চলে আসে। যখন তারা সূর্যের ডান পাশে অবস্থান করে, তখন পৃথিবী থেকে এই গ্রহগুলো একসঙ্গে দেখা যায়, যা মহাকাশপ্রেমীদের জন্য এক দুর্লভ অভিজ্ঞতা তৈরি করে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension