
প্রধান খবরযুক্তরাষ্ট্র
‘সৃষ্টিকর্তায় বিশ্বাস করি’
রূপসী বাংলা ডেস্ক:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইনপ্রণেতা ও ধর্মীয় নেতাদের একটি সমাবেশে বলেছেন, যুক্তরাষ্ট্রের মূল্যবোধ এবং স্বাধীনতার কেন্দ্রে রয়েছে ধর্মীয় বিশ্বাস। বৃহস্পতিবার ওয়াশিংটনে বার্ষিক ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে ভাষণ দেয়ার সময় ট্রাম্প এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ধর্মীয় নীতির ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠাতারা স্বাধীনতার ঘোষণাপত্রে চারবার সৃষ্টিকর্তার নাম উচ্চারণ করেছেন। যুক্তরাষ্ট্রের মুদ্রায় ‘আমরা সৃষ্টিকর্তায় বিশ্বাস করি’ স্লোগানটি রয়েছে।
ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দেন, যুক্তরাষ্ট্র সবসময়ই ধর্মীয় স্বাধীনতা এবং আইএসের মত গ্রুপ যারা ধর্মীয় স্বাধীনতা নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে লড়াই করবে।



